এবারে তৃণমূল থেকে আরও এক পুরসভা ছিনিয়ে নিলো বিজেপি৷

লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূলে ভাঙন অব্যহত৷ নির্বাচনের পর ফলাফল প্রকাশিত হয়ে গেলে রাজ্যে যেন বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পরেছে৷ ইতিমধ্যেই মুকুল রায়, দিলীপ ঘোষ, অর্জুন সিং প্রমুখদের হাত ধরে বহু তৃণমূল নেতা, কর্মী, কাউন্সিলররা। তার ফলে একের পর এক পুরসভা চলে যাচ্ছে বিজেপির দখলে। এবারে হরিণঘাটা পুরসভার তৃণমূলের থেকে ছিনিয়ে নিলো বিজেপি।

 

ঠিক একদিন আগেই কাঁচরাপাড়ার আদর্শ সংঘের মাঠে সভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সভায় বলেন যে, বিজেপি একটি সভা করলে তৃণমূলের করতে হবে ১০ টি সভা৷ তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই স্থানেই দাঁড়িয়েই আরও এক পুরসভা দখলের কথা জানালেন বিজেপি নেতারা। এদিনের বিজেপির সভায় হাজির ছিলেন মুকুল রায়, অর্জুন সিং প্রমুখরা।

এদিন আদর্শ সংঘের মাঠেই বিজেপির সভাতে হরিণঘাটা পুরসভার ৯ জন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে৷ ১৭ জন কাউন্সিলর বিশিষ্ট হরিণঘাটা পুরসভার ৯ জনই এদিন বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যা গরিষ্ঠতা লাভ করলো বিজেপি। ফলস্বরূপ এই পুরসভাটিও তৃণমূলের হাত ছাড়া হয়ে যায়৷

আরও অন্যান্য খবর