“সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ছিলেন আউটসাইডার। তাই বলিউড কোনদিনও সুশান্তকে নিজের অংশ করে নেয়নি। লাগাতার বিদ্রূপের সম্মুখীন হয়েছিলেন এই তারকা। এমনকি করিনা কপুরের (Kareena Kapoor) পরামর্শে সারা আলি খান (Sara Ali Khan) সুশান্ত সিং রাজপুতকে ছেড়েও দিয়েছিলেন!” বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।
বিগত কিছুদিন ধরেই কঙ্গনা বনাম বলিউডের একাংশ লড়াই চলছে। এর আগে যখন কঙ্গনা টুইটারে সারা এবং সুশান্তের ব্রেকআপ প্রসঙ্গে মুখ খুলে ছিলেন তখন লিখেছিলাম যে সারার কারণে এক শকুনের ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন সুশান্ত। এই শকুন যে রিয়া চক্রবর্তী তা বুঝতে একটুও ভুল করেনি নেটিজেনরা।
গতকাল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে কঙ্গনা বলেন যে, সারা আলি খানের সৎমা করিনাও সুশান্তকে বিদ্রুপ করতে ছাড়েননি। সারাকে করিনা বলেছিলেন, নিজের প্রথম ছবির হিরোকে কোনদিনও ডেট কোরোনা। যখন সুশান্ত ও সারার মধ্যে প্রেম চলছিল তখন ওরাইতো বাধ্য করেছিল সারাকে এই সম্পর্ক থেকে সরে আসতে। করিনা যখন প্রকাশ্যেই কথা বলেছে তার মানে বুঝুন যে কীভাবে চরিত্রহনন করা হয়েছিল সুশান্তের। ছেলেটাকে কোণঠাসা করে দিয়েছিল ওরা। উপর একদম শকুনকে এসে যা করবার তাই করেছে।
গত বছর ফেব্রুয়ারি মাসে জি ক্যাফের টকশো ‘দ্য ডাবল ট্রাবল উইথ করিনা কপুর’ তে অমৃতা অরোরা যখন করিনাকে প্রশ্ন করেন যে সারাকে একটি উপদেশ দিতে হলে তুমি কি বলবে! করিনা সোজা বলেছিলেন, নিজের প্রথম হিরোকে কোনদিনও ডেট করতে বারণ করব আমি সারাকে।
অন্যদিকে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ও তার প্রফেশনাল টিমের সদস্য স্যামুয়েল হোকিপ গত মাসেই দাবি করেছেন যে করিনা যখন এই কথা বলেছিলেন তখনই সুশান্ত সারার সম্পর্ক ভেঙে গিয়েছিল। তার আগে পর্যন্ত সুশান্ত সারার মধ্যে শিশুদের মত নিষ্পাপ প্রেম ছিল। সেই খবরের লিঙ্ক টুইট করে কঙ্গনা লিখেছিলেন ‘এসএসআর এবং সারার প্রেম সম্পর্কে খবর গোটা মিডিয়া জুড়ে ছিল, এবং শোনা যায় যে ওঁরা নাকি আউটডোর শ্যুটিং চলাকালীন একটা রুমেই থাকত, এসব নেপোকিড কেন যে সোনালী স্বপ্ন দেখায় আউটসাইডারদের? যদিও এতে অবাক হওয়ার কিছু নেই, এরপর এইতো সুশান্ত একটা শকুনের ফাঁদে পা দিয়েছিল।’ কঙ্গনার আরও দাবি, সুশান্তকে যারা বলিউড থেকে নির্বাসিত করে দিয়েছিল তারা এখন কঙ্গনাকে টার্গেট করছে।





