সুশান্তের অস্বাভাবিক মৃত্যুতে জড়িত থাকার অভিযোগ, সলমান,করণ,সঞ্জয় লীলা বনশালি সহ সাত তারকাকে কোর্টে ডাক!

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় এবার বিপাকে ভাইজান থেকে করণ জোহর (Karan Johar) সহ বলিউডের সাত মহারথী! বিহারের মোজাফফরপুর (Muzaffarpur) আদালতে দিতে হবে হাজিরা, ৭ই অক্টোবরের মধ্যেই আসতে হবে আদালতে এই সাতজনকে।

জানা গিয়েছে, সলমান খান (Salman Khan), করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়া, একতা কপুর এই সাতজনের তালিকার মধ্যে রয়েছেন। আগামী মাসের ৭ তারিখের মধ্যে মোজাফফরপুর জেলা আদালতে তাদের হাজিরা দিতে হবে। মোজাফফরপুর এর আইনজীবী সুধীর ওঝা (Sudhir Ojha) এদের বিরুদ্ধে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় জড়িত থাকার অভিযোগ জানিয়ে ছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আদালতে ডাক পড়েছে বলিউডের এই নামিদামি মানুষদের। সুধীরবাবু ভারতীয় সংবিধানের ৩০৬,৫০৪,৫০৬ ধারায় এই সেলিব্রিটিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আদালতে হাজিরা দিতে হবে ভাইজানদের।

যদিও এখনও পর্যন্ত কারোর কাছ থেকেই এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই নির্দেশের ফলে নতুন করে যে বলিউডে বিপদে সৃষ্টি হল একথা বলাই বাহুল্য।

RELATED Articles

Leave a Comment