ফের রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল জাগদীপ ধনখড় (Bengal governor Jagdeep Dhankar)। বাংলার আইনশৃঙ্খলার দূরাবস্থা নিয়ে আবারও রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতে গেলেন রাজ্যপাল। টুইটারে সরব হয়ে পশ্চিমবঙ্গ প্রশাসনকে এক হাত নিলেন জগদীপ ধনখড়। আজ অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ (Murshidabad) ও কেরালার এর্নাকুলামের (Ernakulam) একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ৯ জন আল কায়দা জঙ্গিকে (Al Qaeda terrorists) গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) (NIA)।
দেশের বিভিন্ন প্রান্তে দর্শন ও নাশকতার ছক এঁটেছিল এই জঙ্গিরা। এই নয় জঙ্গির মধ্যে ৬ জনই মুর্শিদাবাদের বাসিন্দা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল শাসিত বাংলার গণতন্ত্রের পরিবেশ নিয়ে এদিন টুইটে প্রশ্ন তোলেন রাজ্যপাল। টুইটারে(Twitter) সরব হয়ে তিনি লেখেন, ‘বেআইনি বোমা তৈরির কারখানা হয়ে উঠেছে রাজ্য। এতে গণতন্ত্র বিপন্ন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ বিরোধী রাজনৈতিক দলগুলিকে রুখতে ব্যস্ত হয়ে পড়েছেন। যাঁরা পুলিশ–প্রশাসনে উচ্চপদে রয়েছেন, তাঁরা রাজ্যের আইন–শৃঙ্খলার এই পরিস্থিতিতে দায়িত্ব এড়াতে পারেন না।’
https://twitter.com/jdhankhar1/status/1307188718776672256?s=20
এখানেই থেমে থাকেননি রাজ্যপাল। সমালোচনা করেন রাজ্য পুলিশেরও। বঙ্গ পুলিশের ডিজিপি বীরেন্দ্রকে(DGP Virendra) খোঁচা দিয়ে টুইটে লেখেন, রাজ্যের বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেক দূরে রয়েছেন ডিজিপি। এটা খুবই উদ্বেগের বিষয়। বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ যা কাজ করছে তা অবশ্যই প্রশংসনীয় কিন্তু তারাই যখন রাজনৈতিকভাবে নির্দেশিত হন সেটা নিয়েই প্রশ্ন ওঠে।






