করোনা থেকে সুস্থ হয়ে ফিরে এসেই শ্যামাকে নিয়ে নাচছেন নিখিল, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

শ্যামাকে নিয়ে তুমুল নাচছেন নিখিল, এই ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল, ‘কৃষ্ণকলি’ (KrishnaKali)। এক শ্যামবর্ণা মেয়ের গানের কন্ঠে গোটা পৃথিবীর জয় করা এই কাহিনীর মূল উপজীব্য। শুরু থেকেই এই কাহিনীর টিআরপি উর্দ্ধগগনে। ধারাবাহিকের মূল দুই চরিত্র শ্যামা তথা তিয়াসা রায় (Tiyasa Roy) ও নিখিল তথা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)।

তবে এরমধ্যেই গল্পে টুইস্ট আনার জন্য সিরিয়ালে এসেছে শ্যামার ডাবল রোল মাম। সে আবার ফর্সা এবং অতি আধুনিকা, যদিও সে ভালো মনের। এদিকে বহু দিন নিখোঁজ থাকার পর অবশেষে ঘরে ফিরতে পেরেছে শ্যামা, কিন্তু ইতিমধ্যেই নিখিল শ্যামার খুনিকে ধরার জন্য বিয়ে করেছে মামকে। ফলে উত্তেজনা এখন তুঙ্গে। দীর্ঘ লকডাউন এর কারণে কৃষ্ণকলির শুটিং বন্ধ ছিল। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে গিয়েছিলেন নীল। তবে শুটিং ফ্লোরে না যেতে পারলেও বাড়ি থেকেই শুটিং চালিয়ে গেছেন অভিনেতা।

সুস্থ হয়ে ফ্লোরে ফিরতেই প্রকাশ পেল আনন্দ। অনস্ক্রিনের মত অফস্ক্রিনেও নীল ও তিয়াসার মধ্যে খুবই বন্ধুত্ব। তারই ঝলক দেখা গেল এই ভাইরাল ভিডিওতে। আসন্ন দুর্গাপুজা উপলক্ষ্যে দুজনে একসঙ্গে “ঢাকের তালে কোমর দোলে”গানটিতে নেচে ফেললেন। নীল নিজে এই ভিডিওটি শেয়ার করেছেন। তারপরেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। আপনিও দেখে নিন তাদের সুন্দর পোশাকে মনোগ্রাহী নাচের এক ঝলক।

আরও অন্যান্য খবর