লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছিল৷ নির্বাচনের পরও সেই ভাঙন অব্যাহত। দলে দলে তৃণমূল নেতা, মন্ত্রী, কাউন্সিলররা যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। আর এবারে বিজেপিতে নাম লেখালেন রাজ্যের ৬০,০০০ শিক্ষক।
গতকাল মোট ৬০০০০ জন শিক্ষক নিয়ে বিজেপি শিবিরে যোগ দিলো পশ্চিমবঙ্গ শিক্ষক এবং শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতি৷ এই সমিতির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী এই যোগদান প্রসঙ্গে বলেন যে, তৃণমূল সরকার আসার পর থেকে শিক্ষা ব্যবস্থার আরও অবনতি ঘটেছে৷ প্রবেশ করেছে বিভিন্ন ধরণের দুর্নীতি৷ আর এসমস্ত কিছুর প্রতিবাদ কেউ কেউ করতে চাইলেও করা সম্ভব হচ্ছেনা৷ তাই বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে পেতে চাইছেন শিক্ষকরা।
এদিন কলকাতার জাতীয় গ্রন্থাগারের অডিটোরিয়াম হলে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন শিক্ষকেরা। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে এই মঞ্চ থেকে নির্ভয়ে সমস্ত দুর্নীতির অভিযোগ আনতে পারবেন শিক্ষকেরা। এছাড়াও আরও ৪০০ জন সদস্য বিশিষ্ট পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের এমপ্লয়িজ ইউনিয়নও আজ যোগ দিলেন গেরুয়া শিবিরে।