নাম করা পার্লে জি বিস্কুটের কারখানা থেকে উদ্ধার ২৬ জন শিশু শ্রমিক।

পার্লে জি বিস্কুট৷ ছোটো থেকেই এই জনপ্রিয় বিস্কুটের বিজ্ঞাপনে আমরা দেখেছি এক গোলগাল শিশুর মুখ। এমনকি বিস্কুটের প্যাকেটের গায়েও রয়েছে সেই পার্লে গার্ল এর ছবি। এই ছবিতেই আমাদের সবার নিকট পরিচিত পার্লে জি। শিশু দ্বারাই যেখানে পরিচিতি পেলো এই বিস্কুটের ব্র্যান্ডটি। সেখানে এখানেই তল্লাশি চালিয়ে মিলল ২৬ জন শিশু শ্রমিক।

গত ১২ জুন শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে ছত্তিশগড়ে শিশু শ্রমের বিরুদ্ধে অভিযান চালান রাজ্যের মহিলা এবং শিশু কল্যান দপ্তর৷ গঠন করা হয় বিশেষ টাস্ক ফোর্স৷ এরপরই “বাচপন বাঁচাও” নামে এক স্বেচ্ছা সেবী সংগঠনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেই বিশেষ টাস্ক ফোর্স অভিযান চালায় ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের অমাশিবনি একালায় অবস্থিত পার্লে জি -এর একটি কারখানায়৷ সেখান থেকেই তারা উদ্ধার করেন ২৬ জন শিশু৷ যারা আদতে সেই কারখানায় শিশু শ্রমিক হিসেবে কাজ করতো।

উদ্ধার হওয়া এই ২৬ জন শিশুর বয়স ১৩ থেকে ১৬। আশেপাশের বিভিন্ন রাজ্য থেকে এদের নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে৷ মাসিক ৫ থেকে ৭ হাজার টাকা বেতন দিয়ে এই শিশুদের দিয়ে ১২ ঘন্টারও বেশি সময় ধরে কাজ করিয়ে নেওয়া হতো৷ আপাতত সেই শিশুদের স্থানীয় এক হোমে রাখা হয়েছে৷ এবং সেই কারখানার মালিকের বিরুদ্ধে জুভেনাইল আইনের নানা ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর