সম্প্রতি গন্ডগোলকে সঙ্গী করেই রাজ্যসভায় পাশ হয়েছে কৃষি বিল (Farm Bill)। আর তারপর থেকেই চাগাড় দিয়েছে বিতর্ক। এই বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কৃষকরা। সরব বিরোধীরাও। সাংবাদিক বৈঠক করে কৃষকদের উদ্দেশ্যে এই নতুন বিলের গুনাগুন ব্যাখা করেছিলেন ছয় কেন্দ্রীয় মন্ত্রী (central ministers)। তাতেও কাজ হয়নি।
আর তাই এবার আসড়ে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সোমবার কৃষি বিল নিয়ে রীতিমতো জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আরও একবার আশ্বস্ত করলেন ন্যূনতম সহায়কমূল্য নিয়ে। এই বিল যে কৃষিমাণ্ডি বিরোধী নয়, তাও এদিন স্পষ্ট করে দিলেন তিনি। আবার এই বিলের বিরোধিতা করায় বিরোধীদেরও একহাত নিলেন মোদি। তাঁর কথায়, “নিজেদের হাত থেকে নিয়ন্ত্রণ ফসকে যাওয়ার ভয়ে কৃষকদের মিথ্যা বলে ভুল বোঝাচ্ছে বিরোধীরা।”
https://twitter.com/ANI/status/1307947992775716864
প্রধানমন্ত্রী এদিনের বক্তব্যে বলেন, একুশ শতকে দাঁড়িয়ে কৃষকদের আয় বাড়াতে, তাঁদের আর্থিক অবস্থার উন্নতি করতে এই বিল অত্যন্ত সহায়ক। এই বিল আইনে পরিণত হতে দেশের যে কোনও প্রান্তে নিজেদের ফসল বিক্রি করতে পারবেন চাষিরা। তাঁর কথায়, এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট-এ পরিবর্তন আসার ফলে কোল্ড স্টোরেজ ব্যবসা ও পরিকাঠামোর উন্নয়ন হবে। সবমিলিয়ে দেশের কৃষি পরিকাঠামোয় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। এই কৃষি বিল পাশ হওয়ার পর থেকেই এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে চিন্তিত চাষিরা।
তবে বিরোধীরা জানান, এই আইন কার্যকর হলে প্রতিবছর ন্যূনতম সহায়কমূল্য দিয়ে সরকার সরাসরি চাষিদের থেকে ফসল কেনার প্রথা লোপ পাবে। বেসরকারি হাতে চলে যাবে বাজার। ফলে বিপুল ক্ষতি হবে চাষিদের। তাঁদের আরও অভিযোগ, বিভিন্ন এলাকার কৃষিমাণ্ডিগুলি গুরুত্ব হারাবে।






