কৃষি বিলের বিরোধিতায় রাতভর সংসদে অবস্থান করবে তৃণমূল, কাল থেকে রাজ্যে শুরু কড়া প্রতিবাদ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কৃষি বিল (Kisan Bill) নিয়ে এবার মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে সাংবাদিকদের ডেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এর বিরুদ্ধে রাজ্যে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল (TMC)। গতকাল বিরোধীদের আবেদন কর্ণকুহরে প্রবেশ না করিয়ে ধ্বনি ভোটের মাধ্যমে দুটি কৃষি বিল সংসদের উচ্চকক্ষে পাস করায় মোদী সরকার(Modi Government)। যা অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার রাজ্যসভায় বিশৃঙ্খলতার দায়ে দুই তৃণমূল সাংসদ–সহ ৮ সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়। এর বিরুদ্ধেও রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন মুখ্যমন্ত্রী। রবিবারের ঘটনার জন্য উনি দিনটিকে ব্ল্যাক সানডে বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন সহ ৮ জন সাংসদ সংসদের বাইরে সারারাত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এরপরে তাঁরাই ঠিক করবেন কী কর্মসূচি পালন করা হবে।

সেই সঙ্গে গোটা রাজ্য জুড়ে ও প্রতিবাদে নামবে তৃণমূল। মঙ্গলবার ধর্ম তলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মহিলা কর্মীরা ধরনা কর্মসূচিতে বসবেন।বুধবার তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদে সামিল হবে এবং তারপরে তৃণমূলের কৃষক সংগঠন প্রতিবাদে নামবে। মমতা বলেন, “বাংলা বরাবর পথ দেখিয়ে এসেছে গোটা ভারতকে। বাংলা এই লড়াইটা সারা ভারতকে নিয়ে লড়ছে। এখানে সামনের সারিতে সাধারণ মানুষরা থাকবে এবং পেছনের সারিতে আমরা কাঁসর ঘন্টা বাজিয়ে প্রতিবাদ জানাবো।”

এইদিন বিজেপি সরকারের উদ্দেশ্যে কিছু স্লোগান দেন মুখ্যমন্ত্রী। ‘‌এই বিজেপি–র সরকার আর নেই দরকার,‌ ‘‌এই বিজেপি সরকার, বিদায় নেওয়া দরকার’ ‘‌ছিঃ বিজেপি ছিঃ, বিজেপি হচ্ছে দেশের লজ্জা।’‌ বিজেপির উদ্দেশ্যে স্লোগান দিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী।

RELATED Articles

Leave a Comment