তারকাময় মোদীর ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তির অনুষ্ঠান! থাকবেন বিরাট কোহলি থেকে মডেল মিলিন্দ সোমন!

আগামী ২৪শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) শুরু করা ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ (Fit India movement)-এর বর্ষপূর্তি। তবে এবার করোনা আবহে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ফিটনেস নিয়ে দেশবাসীর সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হতে পারেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি (virat Kohli)। তার সঙ্গে থাকার কথা অভিনেতা তথা মডেল মিলিন্দ সোমনের (Milind soman)। এই ভারতীয় ব্যক্তিত্বরা নিজেদের ফিটনেসের গোপন রহস্য ভাগ করে নেবেন দেশের মানুষের সঙ্গে। সেই সঙ্গে মিলবে শরীর ভালো রাখার বিভিন্ন টিপস‌ও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের মানুষের সুস্থতা বাডাতেই ফিটনেস ইন্ডিয়া নিয়ে আলোচনা শুরু করেছিলেন। দেশের নাগরিকরা যাতে সুস্বাস্থ্যের অধিকারি হয় সেই দিকেই লক্ষ্য ছিল তাঁর। ফিট ইন্ডিয়ার মূল নীতিই ছিল নিখরচায়, সহজ আর মজাদার পদ্ধতিতে নিজেকে ফিট রাখা। পাশাপাশি আচরণগত পরিবর্তন আনতে ফিটনেসকে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনে অপরিহার্য অঙ্গ করে তোলা। তাই একবছর পরে আবারও জোন দেওয়া হচ্ছে ফিট ইন্ডিয়া মুভমেন্টের ওপর। গতবছর থেকেই ফিট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তারপর থেকে দেখা যায় এটি ধীরে ধীরে গণআন্দোলনে পরিণত হয়েছে। প্রায় সাড়ে তিন কোটি মানুষ এই আন্দোলনে প্রত্যক্ষভাবে আংশ নিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে অনলাইন ইন্টারঅ্যাকশনে অংশগ্রহণকারীরা নিজেদের ফিটনেসের রহস্য ভাগ করে নেবে নেবেন অন্যদের সঙ্গে। সেইসঙ্গে দেবেন ফিটনেস সংক্রান্ত একাধিক টিপসও। ফিটনেস আর সুস্বাস্থ্য নিয়ে একটি স্পষ্ট ধারনা যাতে তৈরি হয় সেই দিকেই গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ফিটনেস সংক্রান্ত একটি রোডম্যাপ তৈরির বিষয় আলোচনা হতে পারে। এই অতিমারীর(pandemic) সময় ফিটনেস আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর আলোচনার মূল উদ্দেশ্যই হল ফিটনেস, পুষ্টি আর সুস্থতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

আরও অন্যান্য খবর