ভারত রক্ষা করতে হবে! তাই শীত ও চীন একসঙ্গে দুই হামলাকারীর মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি ভারতীয় সেনার

এখনও প্রশমিত হয়নি সীমান্ত উত্তেজনা। কোনভাবেই দুই দেশের মধ্যকার সম্পর্কের শৈত্য কাটতে চাইছে না। বারবার বৈঠকের পরও কোন‌ও কথাতেই কান দিতে রাজি নয় পড়শি দেশ চীন (China)। রাশিয়ায় (Russia) আয়োজিত দুই দেশের বৈঠকের পরও চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কোন‌ও সমাধান সূত্র বের করতে পারেননি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jai shankar)। গতকালও লাদাখের সীমান্ত উত্তেজনা নিয়ে দু’দেশের কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। দু’দেশের কূটনৈতিক পর্যায়ে যে আলোচনা হয়েছে তাই মেনে চলার ব্যাপারে কিছুটা হলেও সহমত হয়েছে দু’দেশের সেনা আধিকারিকরা। কিন্তু চীনের ওপর ভরসা করতে নারাজ ভারতীয় সেনা। চরম সতর্কতা অবলম্বন করছে ভারত।

জানা গেছে চীন এলএসি (line of actual control) বরাবর একাধিক সেনা ঘাঁটি, বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে। এমনটাই জানাচ্ছে সংবাদমাধ্যম। এখন‌ও পর্যন্ত লাদাখের অন্তত ২০টি ফ্রিকশন পয়েন্টের দখল নিয়ে নিয়েছে ভারতীয় সেনা। ফিঙ্গার ৪ এলাকায় চীনা সেনার সামনের পর্বতশৃঙ্গ দখল করেছে ভারতের জওয়ানরা। তার পরেও ভারতকে ভাবাচ্ছে শীত। লাদাখের সাবজিরো তাপমাত্রায় টিকে থাকার পাশাপাশি ঠেকাতে হবে যে কোনও লাল ফৌজ-এর আগ্রাসনকেও।

তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে চীনের থেকেও ভারতকে বেশি ভাবাচ্ছে আসন্ন শীত। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে চলেছে ভারতীয় সেনা। সামনের সপ্তাহ থেকেই ঠাণ্ডা পড়তে শুরু করছে লাদাখে। আর তার জন্য ইতিমধ্যেই আঁটোসাঁটো প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় সেনা।

কি কি প্রস্তুতি রয়েছে ভারতীয় সেনার চলুন দেখে নেওয়া যাক-

১. ঠান্ডা থেকে বাঁচতে বিশেষ রাশিয়ান তাঁবুর (Russian tent) ব্যবস্থা করা হচ্ছে।

২. বেশ কিছুদিন ধরেই খাবার সহ সব অত্যাবশ্যকীয় জিনিসপত্র জমা করা শুরু হয়েছে।

৩. খাবার হিসেবে থাকছে শাকারপারা (Shakarpara)। প্রবল শীতের জন্য শুকনো খাবার এটি। চিনি, ময়দা দিয়ে তৈরি শুকনো একটি খাবার এটি।

৪.জলের জন্য পাইপ পাতা হচ্ছে। শীতে এটাই বড় চ্যালেঞ্জ। তবে আপাতভাবে জলের জন্য সেনাকে তুষারের ওপরেই বেশি নির্ভর করতে হবে।

আরও অন্যান্য খবর