রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে গিয়ে চোট পান অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। এরপর আশাজনক বার্তা এলেও পরে খবর মেলে, পায়ের গোড়ালিতে চোট পাওয়ার কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ।
সানরাইজার্স তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে পোস্ট করেছে, “চোটের কারণে মিচেল মার্শ ছিটকে গেলেন। আমরা তাঁর দ্রুত সুস্থতার কামনা করি। জেসন হোল্ডার ড্রিম ১১ আইপিএল ২০২০-তে তাকে প্রতিস্থাপন করবেন।”
মিচেল মার্শের জায়গায় দলে যোগ দিতে চলেছেন হায়দরাবাদ দলে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তিনি শীঘ্রই সংযুক্ত আরব আমিশাহিতে সানরাইজার্স দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জেসন হোল্ডার ২০১৪-১৫ মরসুমে সানরাইজার্সের হয়ে খেলেছেন। হোল্ডার সর্বশেষ ২০১৬ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অংশ নিয়েছিলেন। সম্প্রতি তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন।





