যেনতেন প্রকারে ভারতকে দমাতে হবে, ধনুক ভাঙ্গা পণ করেছে চীন (China)। তাই শুধু সীমান্তে নয়, মহাকাশেও ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে জোরদার ছক কষেছিল লালফৌজের দেশ। কিন্তু বিধি বাম! সম্প্রতি আমেরিকার চীনা অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউট (CASI) তাঁদের ১৪২ পাতার রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে। ফলে চীনের ষড়যন্ত্র গোটা বিশ্বের সামনে চলে এসেছে, যার জেরে আন্তর্জাতিক মহলে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে জিনপিংয়ের দেশ। পরোক্ষভাবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোও (ISRO) গোটা ঘটনাটি স্বীকার করেছে। তবে ইসরো থেকে এও জানানো হয়েছে যে, চীন একবারও কার্যসিদ্ধি করতে পারেনি।
জানা গিয়েছে, ২০১২ সাল থেকে ২০১৮ পর্যন্ত ভারতের একাধিক কৃত্রিম উপগ্রহে (Satellite) হামলা চালিয়েছে চীন। বিভিন্ন গ্রাউন্ড স্টেশন এর গোপন তথ্য পর্যন্ত নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে বেজিং! সম্প্রতি জানা গিয়েছে যে চীনের একটি নেটওয়ার্ক থেকে আজ থেকে আট বছর আগে নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির গোপনীয় তথ্য হ্যাক করার চেষ্টা করা হয়। এই চেষ্টা সফল হয় এবং ওই নেটওয়ার্কের ওপর বেজিং রীতিমত মত কব্জা দখল করে।
চীন এই কৃত্রিম উপগ্রহ হ্যাকিং কিংবা তথ্য চুরির চেষ্টা শুধুমাত্র আমেরিকা বা ভারতের উপর করে ক্ষান্ত হয়েছে তাই নয়। একাধিক উন্নত দেশের কৃত্রিম উপগ্রহের যোগাযোগ ব্যবস্থার নষ্ট করে দিতে চেয়েছে চীনা কমিউনিস্ট পার্টির সরকার। অর্থাৎ বিশ্বজুড়ে রীতিমতো বিপদ সৃষ্টি করতে চলেছে এই দেশ এবং আশঙ্কার বিষয় এই উদ্দেশ্য সফল করার জন্য তাদের কাছে একাধিক উন্নত অস্ত্র রয়েছে বলে রিপোর্টে জানা গিয়েছে। অ্যান্টি স্যাটেলাইট মারণাস্ত্র বানিয়েছে চীন। রয়েছে কো-অর্বিটাল স্যাটেলাইট, এনার্জি-ওয়েপন, জ্যামার ও সাইবার ক্যাপাবল অস্ত্রও।
যদিও এত ভারী ভারী শব্দ শুনে ভারতীয়দের ভয় পাওয়ার কিছু নেই। কারণ ভারত নিজেও এই ক্ষেত্রে সম্প্রতি পারদর্শিতা দেখিয়েছে। গতবছরই তৈরি করেছে অ্যান্টি-স্যাটেলাইট তথা এ-স্যাট। ইসরো সূত্রে জানা গিয়েছে, চীন ভারতের ক্ষেপণাস্ত্র নষ্ট করে দিতে চেয়েছিল। এমনকি পৃথিবীর কক্ষে থাকা ভারতের বিভিন্ন কৃত্রিম উপগ্রহের ওপর গোপন হামলা চালানোর চেষ্টা করেছিল বেজি ং।
লাদাখ সীমান্তে চীনের সঙ্গে ভারতের বিবাদ এখনো অব্যাহত। এই পরিস্থিতিতে মহাকাশে একের পর এক কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে যাচ্ছে চীন। হলে বিশেষজ্ঞদের আশঙ্কা মাটি ছেড়ে এবার মহাকাশপথে ভারতের সঙ্গে লড়াই করতে চাইছে জিনপিংয়ের দেশ। যদিও তাতে ভয় পাওয়ার কিছু নেই কারণ ভারত মহাকাশ গবেষণার দিক থেকেও অত্যন্ত এগিয়ে রয়েছে।





