বিজেপিতে কামানো যায়না, তাই তৃণমূলে ফিরছেন! তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপের

আসন্ন বিধানসভা (Assembly Election) ভোটের আগে রংবদল দলবদলের রাজনীতি চলছে পুরোদমে। ঝাঁকে ঝাঁকে বিজেপিতে যোগদান যেমন করছেন আবার বিজেপি (BJP) ছাড়ছেন‌ও অনেকে।

সম্প্রতি চার বিজেপি নেতা আবার শাসকদল তৃণমূলে যোগদান করেছেন। আর তারপর বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের কড়া মতামত ব্যক্ত করেছেন বঙ্গ বিজেপি কান্ডারী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নেতাদের দলবদলে তিনি বলেছেন বিজেপিতে কামানোর সুযোগ নেই, আর তাই তারা তৃণমূলে ফিরছেন।

গতকাল অর্থাৎ বুধবার বিজেপি শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং, সাংসদ প্রতিনিধি কমিটির সদস্য রাজদীপ গুহ, খড়গপুর উত্তর মণ্ডলের সভাপতি অজয় চট্টোপাধ্যায় সহ ৪ জন বিজেপি নেতা তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে তৃণমূলের ঘরে ঢুকিয়ে নেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee)। এর পরই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে চন্দ্রিমা বলেন, ‘দিলীপবাবুর তাসের ঘর ঝুরঝুর করে ভেঙে পড়বে।’

তবে এখন পশ্চিমবঙ্গে নেই দিলীপ ঘোষ। সংসদের অধিবেশন চলায় বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। বুধবার দলবদল নিয়ে তিনি বলেন, ‘ওরা তৃণমূলের‌ই লোক ছিল। একই লোককে বার বার যোগদান করিয়ে জনসমর্থন ফিরে পেয়েছে বলে একটা আবহ তৈরি করতে চাইছে তৃণমূল।’

এক‌ই সঙ্গে দিলীপবাবু বলেন, ‘বিজেপি ক্ষমতায় আসছে বুঝে কিছু লোক লুটেপুটে খাওয়ার মতলবে বিজেপিতে এসেছিল। কিন্তু বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। এখানে করে খাওয়া অত সোজা নয়। এটা টের পেয়েই ওই নেতারা তৃণমূলে ফিরছেন।’

তাঁর দাবি, ‘প্রশান্ত কিশোরের (Prashant Kishor) পরামর্শে এই কাজ করছে তৃণমূল। বিজেপি নেতাদের যোগদান না করাতে পারলে তৃণমূল নেতাদের শাস্তির মুখে পড়তে হবে সতর্ক করেছেন তিনি। নিজেদের পদ বাঁচাতে তৃণমূল নেতাদেরই তৃণমূলে যোগদান করাচ্ছেন শাসকদলের নেতারা।’

RELATED Articles

Leave a Comment