দীর্ঘ টানাপোড়েন পর অবশেষে আজ নবান্নে শুরু হয় মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের গুরুত্বপূর্ণ বৈঠক৷ বৈঠকে হাজির ছিলেন ৩১ জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি। সেখানে ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে নানান পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও জানান যে রাজ্যে আরও ১০ টি মেডিক্যাল কলেজ করতে চলেছে রাজ্য সরকার৷






