ফের বিতর্ক-এ বিদ্ধ কেরল। আবারও মুখ পুড়ল পিনারাই বিজয়ন (pinarayi vijayan) সরকারের। কোভিড কেয়ার সেন্টারে মহিলাদের নগ্ন ছবি তুলতে গিয়ে বিপাকে পড়লেন সিপিআইএম নেতা (CPIM leader)। কমরেডকে গ্রেফতার করেছে পুলিশ।
করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কেরলে ফের নতুন করে গড়ে তোলা হয়েছে প্রচুর হাসপাতাল। সরকারি অর্থানুকূল্যে গড়ে ওঠা ওই সকল চিকিৎসা কেন্দ্রগুলি কোভিড কেয়ার সেন্টার নামেও পরিচিত। সেখানেই এমন দুষ্কর্ম করেছেন এই কমরেড।
বিতর্কিত এই ঘটনাটি ঘটেছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের মুল্লুবিলা (Thiruvananthapuram Mullubila) এলাকায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য কেরলের বর্তমান শাসক বাম সরকারই। আর কোভিড কেয়ার সেন্টারে মহিলাদের নগ্ন অবস্থার ছবি তুলতে গিয়ে গ্রেফতার হওয়া অভিযুক্তও সিপিআইএম নেতা।
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম শালু (Shalu)। সে সিপিআইএম-এর সক্রিয় সদস্য। সিপিআইএম-র যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ইউনিট প্রেসিডেন্ট। কেরল ডিওয়াইএফআই (DYFI)-এর চেঙ্গল ইউনিটের দায়িত্বে রয়েছে এই শালু। রিপোর্ট পজিটিভ আসার কারণে তাকেও ওই কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। আর সেখানেই ঘটে গিয়েছে বড় বিপত্তি। তার বিরুদ্ধে অভিযোগ ওই কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় নিজের মোবাইল ফোনের ক্যামেরায় ওই একই সেন্টারে থাকা মেয়েদের নগ্ন ছবি তোলার পরিকল্পনা করে সেই। সুযোগ বুঝে মহিলাদের শৌচালয়ের পাশে কৌশলে রেখে আসে নিজের মোবাইল। যেখানে চালু করা ছিল ভিডিও রেকর্ডিং।
কিন্তু অবশ্য বাঁচতে পারলেন না তিনি। এক মহিলার নজরে পরে যায় ওই মোবাইল। যেখানে ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশের কাছে। প্রথমের দিকে ওই মোবাইল নিয়ে খোঁজখবর করা শুরু হলে চুপচাপ ছিল শালু। পরে পুলিশের তদন্তে জানা যায় যে ওই মোবাইলটি শালুর নামে রেজিস্টার করা রয়েছে। আর সেই শালু রয়েছে ওই কোভিড কেয়ার সেন্টারেই। এরপরেই ২৬ বছরের শালুকে গ্রেফতার করে পুলিশ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার