বাংলার বিধানসভা নির্বাচনের আগে বড়সড় পরিবর্তন হল বিজেপিতে। একুশের ভোটের আগে পদ পরিবর্তন হল মুকল রায়ের। অনুপম হাজরার মতো নেতাদের। সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেলেন একদা তৃণমূল ত্যাগী মুকুল। একইসঙ্গে সর্বভারতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন বিজেপির তরুণ নেতা অনুপম হাজরা। বিজেপির জাতীয় মুখপাত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাকে।
আজ থেকে প্রায় দু’বছর আগে ২০১৭ সালের দুর্গাপুজোর আগেই তৃণমূল ত্যাগ করেন মুকুল রায়। যোগ দেন বিজেপিতে। ধীরে ধীরে আস্থা অর্জন করেন অমিত শাহ্ থেকে নরেন্দ্র মোদীর।
তার মতো ধীর চিত্তের নেতা বঙ্গ রাজনীতিতে মেলা ভার।
বাংলায় পঞ্চায়েত ভোট, লোকসভা ভোটের দায়িত্বেও ছিলেন তিনি। তার হাত ধরেই বিজেপিতে আসেন অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, সৌমিত্র খাঁ ও খগেন মূর্মূরা। এরপরই বাংলায় ১৮টি আসন জিতেছে গেরুয়া শিবির। অনুপম ছাড়া সকলেই জয় নিশ্চিত করেছেন। আর এবার নিজের কদর বুঝিয়ে বিজেপির জাতীয়স্তরে দায়িত্ব পেলেন মুকুল রায়।
বিস্তারিত আসছে…






