আশার আলো দেখছে ভারত, এবার করোনাকে টক্কর দিয়ে শেষ ২৪ ঘণ্টায় বাড়ল করোনায় সুস্থতার সংখ্যা

ভারতে করোনা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হল, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। বিগত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে দেশে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯৩ হাজারেরও বেশি মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও পরিবার কল্যাণমন্ত্রকের থেকে পাওয়া খবর অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়েছেন দেশের ৯৩ হাজার ৪২০ জন। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, এ পর্যন্ত দেশে করোনার যুদ্ধে কালজয়ী হয়েছেন মোট ৪৮ লক্ষ ৪৯ হাজার ৫৪৮ জন। সেই হিসাবে দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮২.১৪ শতাংশ।

এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষ ৬২ হাজার ৬৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৮৫ হাজার ৩৬২ জন। শেষ পাঁচদিনে প্রতিদিন দেশে সুস্থ হয়ে উঠেছেন ৯০ হাজারেরও বেশি মানুষ।

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬০ হাজার ৯৬৯ জন। শনিবার পর্যন্ত করোনাতে দেশে মৃত্যু হয়েছে মোট ৯৩ হাজার ৩৭৯ জনের। দেশে করোনায় মৃত্যুর হার ১.৫৮ শতাংশ যা অন্যান্য দেশের থেকে তুলনামূলক কম। সব মিলিয়ে ভারতে করোনা পরিস্থিতির যে খানিকটা উন্নতি হয়েছে এমনটাই আশা রাখছেন বিশেষজ্ঞরা। এর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে দেশবাসীর।

আরও অন্যান্য খবর