রাজ্যের যেনো দল বদলের হিড়িক উঠেছে। লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রচুর তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর, নেতা, কর্মীরা তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। ইতিমধ্যেই তাই রাজ্যের বেশ কয়েকটি পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়ে গিয়ে তা গিয়েছে বিজেপির দখলে। এবারে আজ গারুলিয়া পুরসভাতেও সংখ্যা গরিষ্ঠতা হারালো তৃণমূল।






