গতকাল ফের পুলওয়ামাতেই ১৪ ফেব্রুয়ারির স্মৃতি উস্কে একই ধাঁচে সেনা কনভয়ে হামলা চালানোর চেষ্টা করে একদল জঙ্গি৷ তাদের লক্ষ্য ছিল সেই একই ভাবে একটি আইইডি ঠাসা গাড়ি নিয়ে এসে জওয়ানদের একটি ট্রাক উড়িয়ে দেওয়া৷ কিন্তু জওয়ানদের সচেতনতায় সেই উদ্দেশ্যে আর সফল হয়নি জঙ্গিরা।





