ফেসবুক লাইভে শেষে কীনা বিড়াল অবতারে পাক তথ্য মন্ত্রী!!

পাকিস্তানের সময়টা যে খুব একটা ভালো যাচ্ছেনা তা বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে৷ বিশ্বকাপে ভারতের কাছে পরাজয়, তার মধ্যেও হাস্যকর ভাবে রোহিত শর্মার অবধারিত রান আউট পাকিস্তানের মিস করে যাওয়া। সবমিলিয়ে এই কয়দিনে বেশ হাসির খোরাক জুগিয়েছে পাকিস্তান। এবারে সেই হাসির খোরাকের তালিকায় নাম জুড়লো পাক তথ্য মন্ত্রীরও৷

 

হ্যাঁ, শেষমেশ ফেসবুকে কিনা বিড়াল অবতারে পাক তথ্য মন্ত্রী!! তাও আবার গুরুত্বপূর্ণ এক সাংবাদিক বৈঠকে। ফেসবুক লাইভ চলাকালীন এই দৃশ্য দেখে হেসেই খুন হাজার হাজার মানুষ৷ এরপর ফেসবুক লাইভ বন্ধ করে দেওয়া হলেও, সেই ভিডিও ক্লিপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷

কিছুদিন আগেই পাকিস্তানের খাইবার পাখতুনে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে এক সাংবাদিক বৈঠকে বসেছিলেন পাক তথ্য মন্ত্রী শওকত ইউসুফজাই। সেই সাংবাদিক বৈঠকটি ফেসবুক লাইভও করা হচ্ছিল। আর সেই লাইভেই হঠাৎ বাঁধে বিপত্তি।

ফেসবুক লাইভ চলাকালীন আচমকাই লাইভ যিনি করছিলেন তার ভুলে একটি ফিল্টার জুড়ে যায় সেই ভিডিওটিতে৷ আর তাতেই দেখা যায় যে মন্ত্রীমশাইয়ের মাথার দুপাশ দিয়ে বেড়িয়ে এসেছে গোলাপি দুটি বড়ো বড়ো কান সঙ্গে নাকের নীচে বেড়িয়ে এসেছে বেশ কিছু লম্বা লম্বা বিড়াল গোছের গোঁফ। আর সেই দৃশ্য দেখে হেসেই লুটোপুটি হাজার হাজার মানুষ৷ যদিও এরপর বিপত্তির আভাস পেয়ে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় সেই লাইভ৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর