শান্তিনিকেতনে গ্রেফতার আগ্নেয়াস্ত্রসহ ৪ বাংলাদেশি দুষ্কৃতী! কোন বড় নেতাকে খুনের ছক, জানাচ্ছে পুলিশ

মুর্শিদাবাদের পর এবার বীরভূমের শান্তিনিকেতন (Shantiniketan)! বীরভূম পুলিশের হাতে পাকড়াও চার বাংলাদেশি দুষ্কৃতী (Armed goons)! যাদের কাছে ছিল প্রচুর অস্ত্র শস্ত্র এবং বিস্ফোরক।

গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম পুলিশ আজ সকালে শান্তিনিকেতনের একটি বাড়িতে হানা দিয়ে এই দুষ্কৃতীদের গ্রেফতার করে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, মেদিনীপুর জেল থেকে তাদেরকে সুপারি (Supari) দেওয়া হয়েছিল বীরভূমের কোন এক বড় নেতাকে খুন করার জন্য! স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

এই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে বীরভূমের নানুর ও লাভপুরে গোটা ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজ পাওয়া গিয়েছে। তাদেরকে গ্রেফতার এর উদ্দেশ্য ইতিমধ্যেই রওনা দিয়েছে বীরভূম পুলিশ। এই চার বাংলাদেশি দুষ্কৃতীর কাছ থেকে যা অস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে তা কমপক্ষে ছয় সাত জনকে খুন করে ফেলার পক্ষে যথেষ্ট বলে জানা যাচ্ছে। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এরপর চলবে জেরা। জেরায় কী তথ্য উঠে আসে তা নিয়েই চিন্তিত পুলিশ।

গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মমতা জমানায় একের পর এক সশস্ত্র জঙ্গী রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হওয়ায় প্রশ্ন উঠছে এই সরকারের বিরুদ্ধে।

আরও অন্যান্য খবর