মুখ্যমন্ত্রীর ভাইপোর শপথগ্রহণে গোটা সংসদ জুড়ে শোনা গেলে “জয় শ্রী রাম” ধ্বনি৷

লোকসভা নির্বাচনে রাজ্যের তৃণমূলের ক্ষমতা অনেকটাই খর্ব করেছে বিজেপি৷ এরপরই রাজ্য জুড়ে শুরু হয়েছে “জয় শ্রী রাম” স্লোগান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক। স্লোগানটি বাংলায় এতোটাই বিতর্কিত হয়েছে যে এবারে লোকসভায় শপথগ্রহণের উঠে আসছে “জয় শ্রী রাম” ধ্বনি৷

 

গতকাল সপ্তদশ লোকসভার দ্বিতীয় দিনের অধিবেশনে শপথগ্রহণের জন্য ডাক পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক শপথগ্রহণে জন্য উঠলেই গোটা সংসদে ওঠে “জয় শ্রী রাম” ধ্বনি৷ যদিও মুখ্যমন্ত্রী ভাইপো ঠান্ডা মাথায় হেঁটে এসে দাঁড়ান শপথগ্রহণ স্থানে৷ এবং শপথগ্রহণের আগে কটাক্ষ করে বলেন যে, ” এতো দেখছি নরেন্দ্র মোদীর চেয়েও আমি জনপ্রিয়।” এরপর পুরোপুরি বাংলায় শপথগ্রহণ করেন তিনি। শেষে দেন “জয় হিন্দ। বাংলার জয় হোক” ধ্বনিও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর