নিজেরই সার্ভিস রিভলভার দিয়ে হঠাৎই আত্মঘাতী হলেন এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজা গেটের নিকটে। আত্মঘাতী পুলিশ কনস্টেবলের নাম তরুণ মান্ডি, বয়স ৩৮।
সূত্রের খবর, গতকল রাতে পুলিশ ভ্যানেই নিজের সহকর্মীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সেই কনস্টেবল। হঠাৎই বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজা গেটের নিকট এলে নিজের স্ত্রীকে ফোন করেন তিনি, এবং বলেন যে, “আমাকে আর পাবে না “। এরপরই হঠাৎ সেই পুলিশ ভ্যানেই নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।
গুলি চালিয়ে তিনি লুটিয়ে পরলে ঘটনায় হতভম্ব তাঁর সহকর্মীরা তকে তড়িঘড়ি এসএসকেএল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ কর্মীটির এমন ভাবে আত্মঘাতী হওয়া সৃষ্টি করেছে রহস্য । তবে অনেকের আশঙ্কা পারিবারিক অশান্তির জেরে অবসাদ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বছর ৩৮ এর পুলিশ কনস্টেবল৷