ধরা পরছে না এই মরশুমের ইলিশ মাছ। ফিরছে ট্রলার।

সাধারণত জুনের ১৫ তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করে বর্ষা। কিন্তু আজ ২০ তারিখ হয়ে গেলেও এখনও দেখা মেলেনি বর্ষার। আর তাই মোহনা থেকে ইলিশ মাছও আর ধরা পরছেনা বলে জাননো হয়েছে ইলিশ মাছ সংগঠনের তরফ হতে৷

 

জানা যাত গত ১৫ জুন মোহনাতে পারি দিয়েছিল মোট চার হাজার মাছ ধরার ট্রলার। কিন্তু দু তিন দিন কাটতে না কাটতেই ফিরতে শুরু করেছে সেগুলো। কারণ হিসেবে জানা গিয়েছে ধরা পরছেনা ইলিশ মাছ। মাত্র কয়েক কেজি ইলিশ নিয়েই তাই তারা একে একে ফিরে আসছেন।

ট্রলারগুলোর মালিকদের একাংশের মতে সমুদ্রের ধারে কাছেও নেই মৌসুমী বায়ু এবং বর্ষা। আর বর্ষা না হলে মোহনার দিকে ইলিশ মাছ আসছেনা। আর তাই ধরা পরছেনা নয়া মরশুমের ইলিশ। বাজারে বর্তমানে যে সমস্ত ইলিশের দেখা মিলছে তা সবই পুরনো গত বছরের বরফে রাখা স্টক। নয়া মরশুমের টাটকা ইলিশ এখনও আসেনি বাজারে৷ তাই আপাতত ইলিশ খেতেও তাকিয়ে থাকতে হচ্ছে বর্ষার দিকে৷ প্রসঙ্গত, উত্তরবঙ্গে গত রবিবার বর্ষা প্রবেশ করলেও এখন বর্ষা প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আগামী ৭২ ঘন্টায় বর্ষা ঢুকে যেতে পারে দক্ষিণবঙ্গে।

RELATED Articles

Leave a Comment