শারদ গানে নেটপাড়া মাতাল জি বাংলা সারেগামাপা’র একঝাঁক শিল্পী

পুজোর বাকি আর মাত্র ১৬ দিন। তাই করোনাতঙ্ক ভুলে বাঙালি পুজোর কেনাকাটা জমিয়ে শুরু করে দিয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে প্রস্তুতি তুঙ্গে তবে তা অবশ্যই সামাজিক দূরত্ব বিধি মেনে তৈরি হচ্ছে। রংবাহারি মাস্ক- বোতল বোতল স্যানিটাইজার নিয়ে পুজোয় এবার করোনাসুর কে বধ করতে নামবে বাঙালি। পুজো আসছে আর পুজোর গান আসবে না তাই কি হয়? আগে পুজোর সময় বিভিন্ন মিউজিক কোম্পানি বিভিন্ন নামী-অনামী শিল্পীদের গানের ক্যাসেট রিলিজ করত। এখন সেই রেওয়াজ নেই তবে পুজোর গান বেরোনো কিন্তু বন্ধ হয়নি।

এবার জি বাংলা সারেগামাপা’র শিল্পীদের নিয়ে শারদ গান প্রকাশ করল এসো বন্ধু নামে একটি সংস্থা। ‘আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মেতেছে আজ।’ গানটি শুনলে আপনার মনে পুজোর আমেজ আসতে বাধ্য। কে নেই এই গানের ভিডিওতে! অঙ্কিতা ভট্টাচার্য, সৌরভ সরকার, রাহুল দত্ত জি বাংলা সারেগামাপা’র প্রায় ১০ থেকে ১৫ জন শিল্পী এই গানের ভিডিওতে অংশ নিয়েছেন।

একটি বনেদি বাড়ির ভিতরে পুজো দালানে এই ভিডিও শুট হয়েছে এবং বিস্তৃত মাঠ যেখানে কাশের ঘন আস্তরণ সেখানেও দেখা যাচ্ছে শুটিং এর বেশ কিছু দৃশ্য। বাঙালি পোশাকে ধুনুচি নাচ সহ ঢাকের আওয়াজে মা দুর্গাকে আবাহনের এই চিরাচরিত দৃশ্য দেখলে আপনার মন ভাল হয়ে উঠবেই।

দেখে নিন এই ভিডিওটি

RELATED Articles

Leave a Comment