এই দল IPL জিতবে! বাজি ধরলেন প্রাক্তন ভারতীয় অধিনায়িকা মিতালি রাজ

এবারের আইপিএল-এ অনেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস কিংবা মুম্বই ইন্ডিয়ান্সের উপর বাজি রেখেছে। অনেকের দাবি, জিতবে এবারে দিল্লি ক্যাপিটালস। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়িকা মিতালি রাজ মনে করেন, রাজস্থান রয়্যালসই জিতবে আইপিএল, যদিও তার পছন্দের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।

মিতালি জানান, “আমার অন‍্যতম পছন্দের দল সানরাইজার্স হায়দ্রাবাদ,তবে আমার তালিকায় শীর্ষে থাকা দল রাজস্থান রয়‍্যালস, তারা এবারের আইপিএলে দারুণ পারফরম্যান্স দিয়েছে আপাতত।”

পাশাপাশি কোহলির ফর্ম ফিরে আসা নিয়ে আশ্বাস দিয়েছেন মিতালি। তিনি জানিয়েছেন, “ব‍্যক্তিগত ভাবে দারুণ জায়গায় আছে উনি (কোহলি),যেটা খুব ভালো একটা বিষয়।আর তুমি যখন মানসিক ভাবে খুব ভালো পরিস্থিতি’র মধ্যে থাকবে তখন একজন ক্রিকেটারের থেকে সেরা পারফরম্যান্স টা এমনিতেই বেরিয়ে আসবে।আমি নিশ্চিত এবারের আইপিএলে ঝলসে উঠবে কোহলির ব‍্যাট।”

আরও অন্যান্য খবর