ওপেন সিগন্যাল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স ২০২০ সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী কলকাতায় দ্রুততম ৪জি ডাউনলোড-আপলোড স্পিড এবং ভিডিও দেখার সেরা অভিজ্ঞতা হয় ভি নেটওয়ার্কে। এই রিপোর্ট অনুযায়ী ভোডাফোন আর আইডিয়ার মিলনে তৈরি টেলিকম ব্র্যান্ড ভি ডাউনলোড ও আপলোড স্পিড, গেমিং-এর অভিজ্ঞতা, কণ্ঠস্বরের গুণমান এবং ভিডিও দেখার অভিজ্ঞতায় ভারতের সেরা ৪জি নেটওয়ার্ক।
সেপ্টেম্বর ২০২০-র ওপেন সিগন্যালের রিপোর্ট হল মে থেকে জুলাই ২০২০ পর্যন্ত ভারতের প্রায় ৫০ টা শহরের গ্রাহকদের নেটওয়ার্ক পরিষেবা সম্বন্ধে অভিজ্ঞতা নিয়ে সমীক্ষার ফলাফল। কেই পর্যন্ত কলকাতায় টানা দুটো কোয়ার্টারে ভি গ্রাহকদের দ্রুততম ডাউনলোড (১১.৯ এমবিপিএস), আপলোড(৩.৭ এমবিপিএস) স্পিড ও ভিডিও দেখার সেরা অভিজ্ঞতা দিল। জাতীয় স্তরে ভি ভারতের সেরা ৪জি নেটওয়ার্ক হিসাবে নিজের স্থান ধরে রেখেছে। এই রিপোর্ট অনুযায়ী ভারতে ৩জি নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী হিসাবেও সমস্ত মানদণ্ডের ভিত্তিতে ভি নেটওয়ার্কই প্রথম স্থানে রেখেছে।

বর্তমানে এমন এক পরিস্থিতিতে যখন ২৪ ঘণ্টা আমাদের সকলের সঙ্গে যোগাযোগে থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, এই অবস্থায় ছাত্রছাত্রী, বিভিন্ন পেশার মানুষ, ব্যবসা বাণিজ্য আর বয়স্ক মানুষদের সব কাজ নির্বিঘ্নে করার জন্য মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রধান হয়ে উঠেছে। প্রতি কোয়ার্টারে সারা ভারতের সমস্ত মোবাইল নেটওয়ার্কের পরিষেবার অভিজ্ঞতা বিশ্লেষণ করে তৈরি করা হয় নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্ট। এই রিপোর্ট থেকে ভারতের সমস্ত টেলিকম সার্কলের মোবাইল ব্যবহারকারীরা কেমন পরিষেবা পান, সে সম্পর্কে একটা বিশ্বাসযোগ্য চিত্র পাওয়া যায়। এই চিত্রেই ধরা পড়েছে কলকাতায় ভি নেটওয়ার্ক মসৃণ ভিডিও দেখা। ডাউনলোড ও আপলোডের অভিজ্ঞতার দিক থেকে সেরা ফল করেছে।






