অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করলো বর্ষা।

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর গতকাল দক্ষিণবঙ্গে প্রবেশ করলো মৌসুমি বায়ু। বর্ষার আগমনের জেরে আগামীকাল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে।

 

সাধারণ সময়ের চেয়ে এবারে দেরীতেই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা৷ কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগরে থাকা একটি নিন্মচাপ। বঙ্গোপসাগরে থাকা একটি ঘূর্ণাবর্ত একটি নিন্মচাপে পরিণত হয়েছে। আর সেই নিন্মচাপটিই বর্ষার সমস্ত জলীয়বাষ্প টেনে নিচ্ছে। যার দরুনই দক্ষিণে এবারে ধীর গতিতে বর্ষা।

আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকলেও এরপর থেকে ফের অস্বস্তিকর গরম দক্ষিণে বজায় থাকতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। তাঁরা আরও জানিয়েছেন যে রাজ্যে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টিপাতের পরিমাণ ঠিক কতোতা হতে চলেছে তা বলা সম্ভব হচ্ছেনা৷ কারণ এই বর্ষার বৃষ্টিপাতটি আপাতত নির্ভর করছে বঙ্গোপসাগরে থাকা নিন্মচাপটির ওপর।

আরও অন্যান্য খবর