বিজেপির শোক মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভাটপাড়া।

গতকাল ভাটপাড়ায় নয়া থানা উদ্বোধনকে কেন্দ্র করে পুলিশ এবং দুষ্কৃতিদের মধ্যে খন্ড যুদ্ধ বাঁধে। চলে ব্যাপক বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপর শূন্যে গুলি চালায় পুলিশ। খন্ডযুদ্ধের মধ্যে পরে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই সাধারণ নাগরিক৷ এরপরই বিজেপি অভিযোগ আনে যে, পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছেন ওই দুই যুবক।

 

এই ঘটনার প্রতিবাদের আজ মৃতদেহ নিয়ে শোক মিছিলেন আয়োজন করে বিজেপি। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন স্বয়ং অর্জুন সিং। এছাড়াও ছিলেন সুনীল সিং সহ প্রমুখ বিজেপি নেতারা। সেই মিছিলকেই কেন্দ্র করে ফের আজ উত্তেজনা ছড়ায় ভাটপাড়ায়।

সূত্রের খবর, মিছিল থেকে কিছু জনতা ইট বৃষ্টি করতে থাকে পুলিশদের লক্ষ্য করে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে দেখান বিক্ষোভ৷ তাদের অভিযোগ পুলিশ আগেই যথাযথ ব্যবস্থা নিলে আজ ভাটপাড়াতে এই পরিস্থিতি হতোনা৷ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ৷

আরও অন্যান্য খবর