আজকের রাশিফল: এই রাশি তে আজ আছে সুখবর

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও রবি। ১০ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর রবির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যাঃ ১,১০,১৯,২৮। আপনার শুভবর্ণঃ সাদা ও কমলা। শুভ গ্রহ ও বার ঃ শুক্র ও রবি। শুভ রত: হীরা ও রুবী। আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ আপনার জন্য সাদা ও কমলা বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৬:০৪-৬:৫৩,৭:৩৯-৯:৫৭,দুপুর: ১২:১৬-৩:২০, বিকাল: ৪:০৭-৫:৪২এর মধ্যে। চন্দ্রাবস্থান ঃ আজ চন্দ্র মিথুনে বিকাল: ৩:২৭ থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। ৮মী তিথি দুপুর: ১:১০ থেকে ৯মী তিথি চলবে। আজকের দিনের নিষিদ্ধ খাদ্য ঃ আজ দুপুর: ১০:১৫ এর মধ্যে নারকেল পরে লাউ খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি সকালে দিকে যোগাযোগে সাফল্যের। বৈদেশিক কাজে সফল হবেন। দুপুরের পর সাংসারিক কাজে ব্যস্ততা বাড়বে। পারিবারিক জীবনে আত্মীয় স্বজনের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে না। গৃহ ভূমি আবাসন সংক্রান্ত কাজে চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠার সুযোগ।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে কল্যাণকর। সকালের দিকে বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা। খুচরা ও পাইকারী বাণিজ্যে লাভের আশা রকতে পারেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হতে থাকবে। অনলাইন ক্রয় বিক্রয়ে পাবেন আশানুরুপ লাভ। বিজ্ঞাপন প্রচার প্রচারনায় অগ্রগতি হবে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কাজে কর্মে আপনার দূরদর্শীতা ও সঠিক সিদ্ধান্তগ্রহনে লাভবান হবেন। দুপুরের পর আর্থিক দিক ভালো যাবে। বকেয়া বিল আদায় হওয়াতে আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। খুচরা ও পাইকারী দোকানদারদের আশানুরুপ আয় রোজগার হতে চলেছে। সঞ্চয়ের ক্ষেত্রে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি সকালের দিকে ব্যয় বহুল। দৈনন্দিন বাজার সদাইয়ে অতিরিক্ত ব্যয় যোগ। দুপুর থেকে সময় ভালো হবে। নিজের দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন প্রয়োজন রয়েছে। শারীরিক ভাবে ঠান্ডা কাশিতে ভুগতে পারেন। বয়স্কদের কাজের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। দাম্পত্য ক্ষেত্রে জীবন সাথীর পরামর্শ কাজে লাগবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার সকালের দিকে বন্ধুদের সাহায্য লাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ে বড় ভাই এর সাহায্য প্রয়োজন হতে পারে। দুপুরের পর বৈদেশিক কাজ কর্মে সফলতা আশা করা যায়। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। শিল্পকলকারখানা স্থাপনে বিদেশ যাত্রার প্রয়োজনিয়তা দেখা দেবে।

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার সকালের দিকে কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পাবে। বিকালে দিকে বকেয়া টাকা আদায়ে অগ্রগতি আশা করা যায়। বড় ভাই বোনকে আর্থিক ভাবে সাহায্য করার প্রয়োজন হতে পারে। ঠিকাদারী কাজে নতুন কাজের যোগাযোগ শুভ। বন্ধুর কল্যাণে কিছু বিল আদায়ে সফল হবেন।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার বিদেশ যাত্রার সুযোগ প্রবল। ভাগ্য উত্থানে প্রভাবশালীর সাহায্য লাভ। দুপুরের পর পদস্ত কর্মকর্তার মন রক্ষা করতে বার বার ব্যার্থ হতে পারেন। রাজনৈতিক কাজে আপনার ত্যাগ তিতিক্ষার পুরষ্কার লাভে হবেন ব্যর্থ। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। চাকরি সংক্রান্ত তদবিরে রাজনৈতিক নেতার সাহায্য পাবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার সকালের দিকে সাবধানে থাকতে হবে। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার ভয় রয়েছে। বিকালে ভাগ্য উন্নতির সুযোগ আসবে। বিদেশী কোনো বৃত্তি লাভের ক্ষেত্রে অগ্রগতি হবে। জীবীকার জন্য বিদেশ যাত্রায় চলতে থাকা বাধা কাটিয়ে উঠতে পারবেন।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসা বাণিজ্যে অগ্রগতির। দাম্পত্য সুখ শান্তি সকালের দিকে বজায় থাকবে। বিকালে কর্মস্থলে কিছু জটিলতা দেখা দিতে পারে। পাওনাদারের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। আয় রোজগারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। চিকিৎসার পেছনে কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার সকালের দিকে কর্মস্থলে কিছু জটিলতা দেখা দেবে। অধিনস্ত কাজের লোক বা কর্মচারীদের উপর বিরক্ত হওয়া যাবে না। দুপুরের পর দাম্পত্য ক্ষেত্রে অস্থিরতা কমে আসবে । জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। ব্যবসায় আশানুরুপ লাভের যোগ। অংশিদারী কাজে কিছুটা হতাশ হতে পারেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার সৃজনশীল কাজের জন্য দিনের শুরুটা শুভ। শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। দুপরের পর কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আপনার গুরুত্বপূর্ণ কোনো নথি হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। নিজের অণৈতিক প্রবৃত্তিকে দমন করতে পারলে দিনের শেষে সম্মানিত হবেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার সকালের দিকে প্রত্যাশা পূরণ হবে। আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। বেকারদের চাকরির যোগাযোগ বৃদ্ধিপাবে। দুপুরের পর সন্তানের বিষয়ে উদ্বেগ উৎকন্ঠা দেখা দেবে। সাংসারিক বিষয়ে নিজের কোনো সিদ্ধান্ত ভোগাবে। সৃজনশীল পেশাজীবী ও কলাকুশলীদের কাজে আর্থিক সঙ্কট প্রকট হতে পারে। প্রেমে ভুল বুঝাবুঝির অবশান হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর