চলতি বছরের ১৭ ই জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়। দীর্ঘদিনের লিভ ইন সম্পর্কের পর আইনিভাবে একে অপরের জীবন সঙ্গী হয়েছেন এই দুজন। যদিও সেই নিয়ে বিতর্ক কম হয়নি তবে বরাবরের মতই লোকে কী বলল পাত্তা না দিয়ে নিজেদের ভালো থাকাকেই গুরুত্ব দিয়েছেন এই দম্পতি। পঁচাত্তরের দীপঙ্কর ও পঞ্চাশের দোলনের তো বিয়ের পর এটা প্রথম পুজো। কিন্তু করোনা আবহে সমস্ত প্ল্যানিংই চৌপাট তাহলে এবছর পুজো কীরকম করে কাটাবেন নবদম্পতি আসুন জেনে নেওয়া যাক।
একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এই যুগল জানিয়েছেন যে মহামারী জন্য পুজোর কোন ইভেন্টে তারা এবার অংশগ্রহণ করছেন না। অভিনেত্রী দোলন জানালেন, অন্য শ্যুটিং ব্যস্ত থাকায় সাবেকি রান্না গুলো আর রান্না করা হয়না। এবার সুযোগ পেয়েছেন তাই পুজোতে জমিয়ে সাবেকি রান্না করবেন। দীপঙ্করের প্রিয় চিতল মাছের মুইঠা, মটন আর কন্টিনেন্টাল রান্না দোলন নিজের হাতে রাঁধবেন। তবে পুজোতে না বেরোলেও তাদের আবাসনের যে পুজো হয় সেখানে অবশ্যই দেখা যাবে এই দম্পতিকে।
অন্যদিকে বিয়ে এবং তারপরে শারীরিক অসুস্থতা সামলে বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে আবার ফিরছেন টিভির পর্দায়। জি বাংলার জীবনসাথী ধারাবাহিকে অভিনয় করছেন দীপঙ্কর। এই সিরিয়ালে কিন্তু দোলন রায় ও আছেন। এছাড়াও দোলন কি এখন দেখা যাচ্ছে জি বাংলার আলোছায়া সিরিয়ালেও। ফলে কাজকর্ম মিলিয়ে নতুন সংসার ভালোই চলছে বাংলার এই অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটির।






