নুসরাতকে মুখে বোনুয়া বলে ডাকলেও মনে মনে তাকে হিংসা করেন মিমি চক্রবর্তী? রোমিনা সাঁতরা নামে এক মহিলা এবার সোশ্যাল মিডিয়ায় মিমির পোস্ট করা একটি সেলফিতে এমন একটি কমেন্ট করলেন যার ফলে জমে উঠেছে এমনই এক বিতর্ক।
বর্তমানে স্বস্তিক সংকেত সিনেমার শুটিংয়ের কাজে নুসরাত লন্ডনে রয়েছেন। অন্যদিকে বাজি সিনেমা শুটিং এর বাকি কাজ শেষ করার জন্য সম্প্রতি লন্ডনে গিয়েছেন মিমি। দুজনেই যখন লন্ডনে আছেন তখন দেখা করবেন না তা কী হয়? তাই দেখা করার পর নুসরাতের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন মিমি সেখানেই কমেন্ট বক্সে জমা পড়েছে এই বিতর্কিত কমেন্ট যার স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
রোমিনা সাঁতরা লেখেন, “মিমি, আপনার মতো সেম আমারো একটি নাগিন বন্ধু ছিল যে নিজেকে বিশ্বসুন্দরী ভাবত। যে সেলফিতে ওকে ভাল লাগত আর আমাকে খারাপ লাগত ওটাই আপলোড করে দিত। এর থেকে ও বোঝাতে চাইত ও আমার থেকে বেশি সুন্দরী। আপনিও ঠিক যেমন আপনাকে ভাল লাগছে বলে ছবিটা আপলোড করলেন।” প্রকারান্তরে তিনি বলতে চাইলেন নুসরাতকে এই সেলফিতে দেখতে খারাপ লাগছে কিন্তু মিমিকে দেখতে সুন্দর লাগছে বলেই মিমি এই সেলফিটি পোস্ট করেছেন।

তবে মিমিকে আক্রমণ করেই থেমে থাকেননি এই মহিলা, তিনি নুসরাতের ঠোঁট নিয়ে মন্তব্য করেছেন যে ছবি দেখে মনে হচ্ছে নুসরাতের ঠোঁটে যেন ভীমরুল কামড়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই কমেন্টটি সকলের নজরে পড়ে এবং অনেকেই তাকে সমর্থন করতে থাকেন। তবে গোটা ঘটনায় মিমি কিংবা নুসরাত কারোর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





