সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি সর্বক্ষণই জানান দেন অভিনেত্রী। একের পর বোল্ড অবতারে নেট কাঁপাতে মধুমিতার জুড়ি নেই। তার সেই চেনা পরিচিত ছক ছেড়ে বেরিয়ে নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের সেই চঞ্চল পাখির সহজ সরল সাজ পোশাক আর খুঁজে পাওয়া যায় না বর্তমানের মধুমিতার মধ্যে। এখন তিনি অনেক বেশী লাস্যময়ী।
প্রায় প্রতিদিনই মধুমিতা নিজের সোশ্যাল মিডিয়াতে কোনও না কোনও ছবি বা ভিডিও পোস্ট করেন। সম্প্রতি তার ইনস্টাগ্রামের ফলোয়ারস ছাড়িয়েছে ৭ লক্ষের বেশী। সামনেই পুজো, তাই এবার সম্পূর্ণ দেশি অবতারে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। শেয়ার করলেন একটি ভিডিও। পরনে হলুদ শাড়ি, ব্যাকলেস ব্লাউজ। এর সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি সেজে উঠেছেন কুন্দনের গয়নায়। তার ওই আবেগঘন চোখের চাউনিতে মজেছে তার দর্শকমহল।
তবে শুধু ভিডিও না, এই শাড়ি পরা অবতারে কয়েকটি ফটোশুটও করেছেন তিনি। সে ছবি আগেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন অভিনেত্রী। কখনও সবুজ ডিপ নেক ড্রেস, কখনও তুঁতে লেহেঙ্গাতে দেখা গিয়েছে তাকে। অনেক সমত এথনিক পোশাকেও নজর কেড়েছেন মধুমিতা।
View this post on Instagram
সামনেই মুক্তি পেতে চলেছে মধুমিতার নতুন ওয়েব সিরিজ ‘দেবদাস ও একটি খুনের গল্প’। এই সিরিজে ফের একবার অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অর্জুন ও মধুমিতা ছাড়াও এই সিরিজে দেখা যাবে রাইমা সেনকে।





