এবারের আইপিএল কে জিতবে? এই নিয়ে অনেকেই অনেকরকম মতামত দিয়েছেন। কিন্তু এবার বেশ অন্যরকম মত দিলেন প্রাক্তন ইংরেজ ব্যাটসম্যান কেভিন পিটারসন। তিনি মনে করেন, এবারের আইপিএল এর মূল লড়াইটা হবে তিনটি দলের মধ্যে। আর পিটারসনের বক্তব্য অনুযায়ী, সেই তিনটি দল হল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স, শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে পিটারসন জানিয়েছেন, “যদিও গত বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে অল্পের জন্য হেরে গিয়েছিল, তবুও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অত্যন্ত আকর্ষণীয় ক্রিকেট খেলছে। সেই ম্যাচেও তারা একটি অবিশ্বাস্য জয় তুলে ফেলতে যাচ্ছিল। ওনাদের বোলিং এখন অনেকটাই গোছানো। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই মুহুর্তে এমন একটি স্পিন কম্বিনেশন রয়েছে যারা কাজ করতে শুরু করে দিয়েছে এবং ফলাফলও আনছে। পাশাপাশি এমন একটি ব্যাটিং লাইন আপ যার বিষয়ে আমরা সকলেই জানি। আমার মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই প্রতিযোগিতা জেতার তিন ঘোড়ার রেসের অন্যতম প্রতিযোগী।”
এরপর মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের প্রসঙ্গে পিটারসন বলেছেন, “দিল্লি ক্যাপিটালস হল আরও একটি টিম। তাদের একটি অল রাউন্ড টিম রয়েছে যা খুবই ভালো। আমি এখনও খুশি তাদের পিছনে থাকতে পেরে। স্পষ্ঠভাবেই্, মুম্বই ইন্ডিয়ান্স এই মুহুর্তে দুর্দান্ত খেলছে। ওদেরও অত্যন্ত ভালো লাইন আপ রয়েছে প্রতিটি বিভাগেই। আমার কাছে, এই তিনটি দলই এবারের টুর্নামেন্ট জিততে পারে।”





