দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দেখা না মিললেও,উত্তরে শুরু হয়েছে প্রবল বর্ষণ। আর এই ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে নাগারে বাজ৷ আর এই বাজ পরেই গতকাল মালদায় মারা গেলেন ৫ জন বাসিন্দা।
ইদানিং কালে রাজ্যে বাজ পরে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। গতকাল প্রবল বৃষ্টি সঙ্গে বাজ পড়ায় মৃত্যু হয়েছে মালদার ৫ জনের এবং আহত হয়েছেন মোট ৩ জন৷ তাদের সরকারি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে৷ মৃত ৫ জনের মধ্যে চারজনের মৃত্যুই হয়েছে মালদার গাজোলে বাজ পরে। বাকী একজনের মৃত্যু হয়েছে মালদার মানিকচক এলাকায়।
উত্তরে দুর্যোগ শুরু হলেও দক্ষিণে মেলেনি তেমন বর্ষার বৃষ্টির দেখা। বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত ছাড়া দক্ষিণ মূলত বৃষ্টিহীন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে, আরও বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের এই অস্বস্তিকর নাজেহাল করা আবহাওয়া বজায় থাকবে।