সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারি অফিসগুলোতে।

রবিবার পুরো ছুটি। এরপরই সোমবার অর্ধদিবসের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ইতিমধ্যেই এই ছুটি নিয়ে নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

 

সোমবার অর্থাৎ ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যেই আগামী সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার।

গত ২৫ জুন এই ছুটির প্রসঙ্গে একটি নোটিশ জারি করা হয়েছে৷ সেখানে বলা রয়েছে আগামী সোমবার অর্থাৎ ১ জুলাই রাজ্য সরকারের সমস্ত স্কুল অফিস দুপুর দুটোর পর বন্ধ হয়ে যাবে। যদিও পুরো দিন খোলা থাকবে কলকাতা রেজিস্টার অফ অ্যাসিওরেন্স এবং কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস।

আরও অন্যান্য খবর