BREAKING: পুজোমন্ডপ কন্টেইনমেন্ট জোন, ঢুকতে পারবে না দর্শনার্থীরা, জানালো হাইকোর্ট!

পুজো বন্ধ নিয়ে জনস্বার্থ মামলার রায় দিল হাইকোর্ট! কোনো মন্ডপে আর প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা, রাজ্যের প্রতিটি পুজো মণ্ডপকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করল হাইকোর্ট!

করোনা এবং পুজো আবহের মধ্যেই বড়োসড়ো রায় ঘোষণা করল হাইকোর্ট। উচ্চ আদালত থেকে জানানো হয়েছে রাজ্যের ছোট-বড় সমস্ত পুজো প্যান্ডেলে থাকবে নো এন্ট্রি বাফার জোন। প্যান্ডেল এলাকায় থাকবে ব্যারিকেড যেখানে নো এন্ট্রি জোন কথাটি লেখা থাকবে।

মণ্ডপে অনুমতি সাপেক্ষে ১৫ থেকে সর্বাধিক ২৫ জনকে প্রবেশ করতে দেওয়া হবে। উদ্যোক্তাদের আগে থেকে নামের তালিকা দিতে হবে যে কারা কারা মণ্ডপে প্রবেশ করতে চলেছেন। যে ৩৪ হাজার কমিটি অনুদান নিয়েছেন তাঁদের প্রত্যেক কে হলফনামা দিতে হবে। রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনকে সচেতনতা ক্যাম্পেইন শুরু করতে হবে। সব পুজো মণ্ডপের সামনে ব্যারিকেড করে “নো এন্ট্রি বোর্ড” ঝোলাতে হবে। নির্দেশ না মানলে ব্যবস্থা নেবে প্রশাসন। পুজোর ভিড় নিয়ে জনস্বার্থ মামলায় আজ যুগান্তকারী রায় দিলো হাইকোর্ট।

বিস্তারিত আসছে…

RELATED Articles