দূরপাল্লার ট্রেনের টিকিটে ভর্তুকি তোলার প্রস্তাব কেন্দ্রের৷

রান্নার গ্যাসের পর এবারে দূরপাল্লার টিকিটের ক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়ার প্রস্তাব দিলো কেন্দ্রীয় সরকার৷ প্রথমবার ক্ষমতায় আসার পর রান্নার গ্যাস থেকে ভুর্তকি ছাড়ার ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী এবারে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ভর্তুকি নিয়ে দূরপাল্লার রেল টিকিটে অপশন রাখতে চলেছেন তিনি।

 

বর্তমানে রেলের যা খরচ যাত্রী পরিবহন জরে তার অসুল হয় ৫৩ শতাংশ। বাকী ৪৭% ভর্তুকি দিতে হয় কেন্দ্রীয় সরকারকে। এবারে রেলের খাতে আয় বাড়াতে অবস্থা সম্পন্ন যাত্রীদের স্বইচ্ছায় ভর্তুকি ছাড়ার আহ্বান জানাবে রেলমন্ত্রক এবং নরেন্দ্র মোদি। ২০১৮-২০১৯ সালে ভারতীয় রেল যাত্রীর সংখ্যা ছিল ৮৩৪ কোটি৷ আয় হয়েছিল মোট ৫২ হাজার কোটি টাকা। যা আগের মরশুমের তুলনায় প্রায় ২ হাজার কোটি টাকা বেশি ছিল। তাই এবারে রেলের আয় আরও বাড়াতে শুরু হতে চলেছে এই নয়া পরিকল্পনা।

ইতিমধ্যেই রেল মন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যেই এই ‘১০০ দিনের অ্যাকশন প্ল্যান ‘ চালু করার জন্য অনুমোদন দিয়েছেন৷ যার ফলে ৩১ আগস্ট থেকে পরবর্তী ১০০ দিনের জন্য দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে যাত্রীরা পাবেন দুটি অপশন। প্রথমটি ‘পারচেজ টিকিট উইথআউট সবসিডি ‘ এবং ‘পারচেজ টিকিট উইথ সাবসিটি’৷ দেখার বিষয় এটি যে এই পরিকল্পনায় এবারে দেশের জনগন সাড়া দেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর