আরসিবির বিরুদ্ধে কি নামবেন আন্দ্রে রাসেল? জেনে নিন

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেভিওয়েট মোকাবিলায় নামছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তার আগে প্রশ্ন উঠছে, আদৌ কি মাঠে নামতে পারবেন আন্দ্রে রাসেল? সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পাওয়ার দরুণ কিছুটা অস্বস্তিতে নাইটরা। সেই ম্যাচে পরের দিকে মাঠে নেমেছিলেন এবং শেষ ওভারে বলও করেছিলেন, যদিও পুরো রান আপে বল করতে পারেননি তিনি।

আর তাই চোটগ্রস্থ থাকায় রাসেলকে এই ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি ফর্ম না থাকার দরুণ তিনি এই ম্যাচের জন্য বিশ্রামে থাকতে পারেন। রাসেলের জায়গায় কেকেআর দলে আসতে চলেছেন সুনীল নারাইন।

গত সানরাইজার্স ম্যাচেই তার নামার কথা ছিল, কিন্তু শরীর খারাপ থাকায় সেই ম্যাচে তিনি খেলতে পারেননি। ফলে আবারও দলে কামব্যাক করতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই মিস্ট্রি স্পিনার।

আরও অন্যান্য খবর