অন্য ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও নুসরত জাহান প্রতি বছরই দুর্গাপুজোতে ভালোই আনন্দ করেন। এবারও করোনা আবহে তাঁর ব্যতিক্রম হল না। আনন্দে মজায় নেচে গেয়েই পুজো কাটাচ্ছেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসহ নুসরত জাহান। সবুজ ও গোলাপী রঙের ছাপা শিফন শাড়িতে সেজেছিলেন নুসরত। এই সাজে তাঁকে দেখে চোখ ফেরানো যায় না যেন! পুজোয় স্বামী নিখিলের জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড থেকে একটি শাড়ি উপহার দেওয়া হয়েছে নুসরতকে।
তবে এই শাড়ি একেবারে অন্যরকম। আজ পর্যন্ত তাঁর প্রতিটি ছবিতে তাঁর যে কয়েকটি চরিত্র ছিল সেই প্রতিটি চরিত্রের নামই রয়েছে শাড়িতে। বিভিন্ন ভাবে লেখা হয়েছে প্রতিটি নাম। অভিনয়ের পাশাপাশি এখন ফ্যাশনেও মজেছেন তিনি। সম্প্রতি নুসরতকে একটি হলুদ, সবুজ, বাদামি রঙের শিফন এমব্রয়েডেড শাড়িতেও দেখা গিয়েছে। শাড়ির সঙ্গে রয়েছে মানানসই গয়নাও।
যদিও এরই মধ্যে মুক্তি পেয়েছে নুসরত জাহান, যশ দাশগুপ্ত, এনা সাহা অভিনীত, এনা সাহা প্রযোজিত ‘SOS কলকাতা’। সিনেমা হলগুলি খোলার নির্দেশ পাওয়ার পর ‘SOS কলকাতা’ই প্রথম ভারতীয় ছবি যার শ্যুটিং শুরু হয়েছিল। ‘SOS কলকাতা’য় তাঁর নাম হয়েছে অ্যামান্ডা। সেই নামটিও লেখা রয়েছে শাড়ির আঁচলে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর ভক্তরা।






