পুচকি মেয়েকে আদর, পুজোতেই সদ্যোজাত সন্তানের ছবি শেয়ার করলেন অঙ্কিতা

তার মা হওয়ার খবর নিজেই নেট জনতাকে জানিয়েছিলেন তিনি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজের মা হওয়ার সমস্ত চিহ্নও তুলে ধরেছেন একের পর এক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। বেবি বাম্প ফটোশুটের বিভিন্ন মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নেন অঙ্কিতা। কথায় বলে, ভাগ করলে নাকি আনন্দ বাড়ে, তাই নিজের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। অবশেষে ৭ই সেপ্টেম্বর মা হন অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। এই খুশির খবর নিজেই নিজের অনুরাগীদের জানান তিনি।

বিয়ের দেড় বছর পরে মাতৃত্বের স্বাদ পান তিনি। মেয়ে সন্তানের জন্ম দেন অঙ্কিতা। মেয়ের নাম রাখেন আরুণ্য। ষষ্ঠীতে হয়েছে দুর্গা মায়ের বোধন, আর তারপরে সপ্তমীর দিনই মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অঙ্কিতা। মেয়েকে কোলে নিয়ে সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। মেয়েকে সাজিয়েছেন একটি সুন্দর গোলাপি রঙের ফ্রকে ও মাথায় গোলাপি পরিয়েছেন গোলাপি রঙের হেয়ার ব্যান্ড। তিনি নিজে পরেছেন নীল শার্ট ও জিন্স এবং মেয়ের সঙ্গে মিলিয়ে মা-ও মাথাতে দিয়েছেন গোলাপি রঙের হেয়ার ব্যান্ড। মা-মেয়ের এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। তার অনুরাগীরা অঙ্কিতা ও তার মেয়েকে অনেক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তার সন্তানের মঙ্গল কামনা করে কমেন্ট করেছেন অনেকেই।

ছবির ক্যাপশনে অঙ্কিতা তার বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছেন যে, “অনেক অনেক আকাশনীলা, এই সুন্দর উপহার আরুণ্যকে দেওয়ার জন্য”। মেয়ের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটালেও কোথাও একটা ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে তাকে। মেয়ের সঙ্গে এটাই তার প্রথম দুর্গাপুজো। কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য মেয়েকে নিয়ে মণ্ডপে যেতে পারছেন না বলে খানিকটা মন খারাপ অভিনেত্রীর। বাড়িতেই মেয়েকে নিয়ে পুজো কাটাচ্ছেন তিনি।

আরও অন্যান্য খবর