কিছুদিন আগেই মনের মানুষ রোহনপ্রীতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গায়িকা নেহা কক্কর। অনেক জল্পনার পর অবশেষে চার হাত এক হল। দিল্লির এক গুরুদ্বারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় তাদের। ইতিমধ্যেই তাদের হাই প্রোফাইল বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। আর তারপরই ঘটল বিপত্তি। তার বিয়ের ছবি দেখে নেহাকে ‘কপিক্যাট’ আখ্যা দিয়েছেন নেট জনতা।
নেহার গোটা বিয়েটাই যেন অন্যান্য তারকার বিয়ের লুক নকল করে করা হয়েছে। শিখ রীতি, আনন্দ, করজ মেনে বিয়ে করেছেন নেহা ও রোহনপ্রীত। বিয়েতে নেহার পরনে ছিল হালকা গোলাপি রঙের লেহেঙ্গা ও গোলাপের মালা। তার এই লুক পুরোটাই অনুষ্কা শর্মার বিয়ের লুককে নকল করা। নেহার বিয়ের লেহেঙ্গাও ডিজাইন করেছেন সব্যসাচী মুখার্জী। বিয়ের রাতের অনুষ্ঠানের জন্য নেহা পরেছিলেন গাঢ় লাল রঙের লেহেঙ্গা। তার এই লেহেঙ্গা ফের একবার মনে করিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার ভারতীয় রীতি মেনে বিয়ের স্মৃতি। সেখানেও এই ধরণেরই লাল লেহেঙ্গাতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে।

অন্যদিকে, গত রবিবার চণ্ডীগড়ে ছিল নেহা ও রোহনপ্রীতের প্রথম রিসেপশনের আসর। এদিন নেহা সেজে উঠেছিলেন সাদা লেহেঙ্গা ও হীরের গয়নাতে। এর সঙ্গে নব বিবাহিতার চিহ্ন স্বরূপ পরেছিলেন লাল চূড়া ও সিঁথিতে চওড়া সিঁদুর। মাথায় ঘোমটার মতো করে নিয়েছিলেন দোপাট্টা। তার সঙ্গে সামঞ্জস্য রেখে রোহনপ্রীত পরেছিলেন নীল ও সাদা রঙের স্যুট। সাদা পোশাকে নেহাকে সুন্দর দেখালেও ফের একবার তার এই লুকে ঝলক দেখতে পাওয়া গেল অন্য এক নায়িকার। দীপিকা পাড়ুকোনের রিসেপশনের সাজও ছিল অনেকটা এই রকমই। কাজেই বলাই বাহুল্য রিসেপশনের দিনও দীপিকার লুক নকল করেছিলেন নেহা।
তার এই ছবি শেয়ার করতেই নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন নেহা। তাদের অভিযোগ নিজের বিয়েতে নিজের মতো না সেজে কেন অন্যান্য সব নায়িকাদের বিয়ের সাজ নকল করেছেন তিনি। এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। অনেকে আবার বলেছেন নেহা যেমন পুরনো গান নকল করে রিমিক্স করেন, তেমনি নিজের বিয়ের সাজও নকল করলেন তিনি।
প্রসঙ্গত, একটি মিউজিক ভিডিও শুটের সময় প্রথম পরিচয় হয় নেহা কক্কর ও রোহনপ্রীত সিং-এর। প্রথম সাক্ষাতে একে অপরের অনেকটা কাছে চলে আসেন তারা। ধীরে ধীরে আরও গভীর হয় সেই প্রেম এবং শেষমেশ পরিণতি পেল তাদের ভালোবাসা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার