টলিউডে নতুন মুখ, রাজর্ষি দে’র ছবিতে অভিষেক হচ্ছে শুভশ্রীর দিদি দেবশ্রীর!

টলিউডের এবার আসতে চলেছে এক নতুন মুখ। সিনেমা জগতে অভিষেক ঘটছে শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী গাঙ্গুলীর। বোনের পথ ধরেই এবার সিনেমা জগতে নিজের নাম নথিভুক্ত করলেন দেবশ্রী। দেবশ্রী নিজেই এই কথা ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি জানিয়েছেন যে পরিচালক রাজর্ষি দে’র আগামী ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ তে তিনি অভিনয় করছেন।

এই ছবির লুক তিনি পোস্ট করেছেন ফেসবুকে এবং ক্যাপশনে লিখেছেন যে, নতুন পথ চলা শুরু ধন্যবাদান্তে ডিরেক্টর বন্ধু রাজর্ষি।

ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে যে এই ছবিতে দম্পতির ভূমিকায় দেখা যাবে পদ্মনাভ দাশগুপ্ত এবং দেবশ্রী গাঙ্গুলীকে। তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন রণিতা দাস।

debasree ganguly

২০২১ সালে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ তাই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে এই ছবিটি বানাচ্ছেন পরিচালক রাজর্ষি দে। এই ছবিতে দেবশ্রী গাঙ্গুলী তার নির্দিষ্ট চরিত্রের জন্য পারফেক্ট বলে জানিয়েছেন পরিচালক।

তবে এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই সমালোচনা করছেন যে টলিউডে নেপোটিজম এর ধারা অব্যাহত। এমনিতেও রাজ চক্রবর্তীর পরবর্তী দুটি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলী। আবার অন্যদিকে রাজের শ্যালিকা টলিউডে বাংলা ছবি দিয়ে ডেবিউ করছেন। ফলে নেপোটিজম বা স্বজনপোষণের প্রসঙ্গ উঠেই আসছে।

আরও অন্যান্য খবর