ফের তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো ট্যাংরা। আজ সকাল থেকেই রাজ্যের নানান স্থান থেকে আসছে তৃণমূল – বিজেপি সংঘর্ষের খবর। এবারে সেই সংঘর্ষেই উত্তেজনা ছড়ালো ট্যাংরার কুলিডাঙা এলাকায়।
সূত্রের খবর, আজ সেই এলাকার মথুরবাবু লেনের এক এলাকা দখলকে কেন্দ্র করেই সংঘর্ষ বাঁধে দুপক্ষেই। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় ইট বৃষ্টি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ আপাতত এলাকায় চলছে দফায় দফয় পুলিশ টহল দারী।
এই সংঘর্ষের জেরে আহত হয়েছেন দুপক্ষেরই মোট তিনজন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে পুলিশ। তৃণমূলের অভিযোগ বহিরাগতদের ঢুকিয়েই বিজেপি উত্তপ্ত করছে সেই এলাকা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷