যে মহিলার সম্মানবোধ থাকবে তিনি ধর্ষিত হলে আত্মহত্যাই করবেন! বক্তা কেরলের কংগ্রেস সভাপতি

মহিলাদের নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেরলের কংগ্রেস সভাপতি (Kerala Congress chief) মুল্লাপাল্লি রামচন্দ্রন (Mulla Palli Ramachandran)। পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) সরকারকে আক্রমণ করতে গিয়ে মহিলাদের অসম্মান করে বসলেন তিনি।
নিজের বক্তব্যে বললে যে মহিলাদের মর্যাদাবোধ রয়েছে, ধর্ষণের পর হয় তাঁরা আত্মহত্যা করবেন, নয়তো চেষ্টা করবেন আর যেন তাদের ধর্ষিত না হতে হয়। রাজ্যের এলডিএফ সরকারের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তিরুঅনন্তপুরমে এক প্রতিবাদ সভায় এমন কথা বলেই বিতর্ক বাঁধিয়েছেন তিনি।

মুল্লাপল্লীর এই বক্তব্যের পর‌ই তার বিরুদ্ধে সরব হয়েছে সিপিআই(এম)-সহ বিভিন্ন মহিলা সংগঠন। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা (KK Shailaja) বলেন, ‘এই মন্তব্যে ওঁর মানসিকতা বোঝা যায়। উনি এই প্রথম মহিলাদের বিরুদ্ধে বলছেন না। এটা নিয়ে আমরা কংগ্রেস সভাপতির মত জানতে চাই।’

সৌরশক্তি সংক্রান্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত এক মহিলা কিছুদিন আগে স্থানীয় এক কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ষণের নালিশ আনেন। সেই ঘটনাকে টেনে বলতে গিয়ে রামচন্দ্রন বলেন, ও রকম মহিলাকে কেউ বিশ্বাস করে না। যদি আপনি (পড়ুন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন) ভাবেন, এক দুশ্চরিত্র মহিলাকে দিয়ে আমাদের টার্গেট করবেন, রাজ্যের মানুষ তা বিশ্বাস করবে না। যদি কেউ বলে, একবার ধর্ষণ হয়েছে, বোঝা যায়। কিন্তু ওই মহিলা বলছেন, প্রত্যেকে তাঁকে ধর্ষণ করেছে। ধর্ষণ হলে আত্মমর্যাদা থাকা মহিলার আত্মহত্যা করা উচিত, বা চেষ্টা করা উচিত, আর যেন এমন না হয়। বলেছেন তিনি।

এরপরই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ইস্তফার দাবি জানিয়ে মুল্লাপল্লী বলেন, ‘আত্মসম্মান থাকা কোনও মহিলা যদি ধর্ষণের শিকার হন, তাহলে তিনি মারা যাবেন। নাহলে আবারও যৌন নিগৃহীত না হওয়ার চেষ্টা করবেন। কিন্তু প্রতিদিন তিনি বলছেন, তাঁকে কেউ ধর্ষণ করেছেন।’

তবে কংগ্রেস নেতার এহেন বেফাঁস মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত শ্রোতারা।
প্রকাশ্যেই সেখানে ক্ষমা চেয়ে নেন মুল্লাপল্লী রামচন্দ্রন। তার মন্তব্যের জন্য অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারাও। রাজ্য মহিলা কমিশনের সভাপতি এমসি জোসেফাইন জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য রুচিহীন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।

আরও অন্যান্য খবর