চলতি আইপিএল এ একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি চেন্নাই সুপার কিংস। মাত্র ছয়টি ম্যাচ জিতে লিগ তালিকায় সপ্তম স্থানে শেষ করেছে তারা। এই অবস্থায় আগামী মরশুমের আইপিএল এর আগে দলগঠনে বড়সড় বদল আনতে চলেছে চেন্নাই। আর এই ক্রিকেটারদের দল থেকে বাদ দিতে চলেছে চেন্নাই।
১. কেদার যাদব – চলতি আইপিএল এ একেবারে ভালো ফর্মে ছিলেন না কেদার। ব্যাটিংয়ে আগের সেই ছোঁয়া একেবারেই ছিল না তার। পাশাপাশি বোলিংও করেননি এই মরশুমে। সোশ্যাল মিডিয়ায় অনেকবারই তাকে নিয়ে সমালোচনা উঠে এসেছে। তাই এই ৩৫ বছরের ক্রিকেটারকে বাদ দিতে চলেছে চেন্নাই।
২. ডোয়েন ব্রাভো – অন্যান্য বছর দুর্দান্ত পারফর্ম করলেও এই বছর চোট-আঘাতের জন্য খুব বেশি ম্যাচ খেলতে পারেননি ব্রাভো। যে কটিও খেলেছেন, তাতে সেই পুরোনো ফর্মের এক ফোটাও দেখাতে পারেননি ৩৭ বছরের এই অলরাউন্ডার। ফলে এনাকে বাদ দিতে চলেছে সিএসকে।
৩. মুরলী বিজয় – গত দুই বছর ধরেই ধারাবাহিকতার অভাব স্পষ্ট দেখা গিয়েছে ওনার ব্যাটিংয়ে। এই বছরও মাত্র তিনটি ম্যাচ খেলেছেন, যেখানে কেবল ৩২ রানই করেছেন তামিলনাড়ুর এই তারকা ওপেনার। ফলে এনাকেও রিলিজ করতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজি।





