আজ থেকেই রাজ্যে পড়ছে ঠান্ডা, রাতে কমবে তাপমাত্রা

পড়ে গিয়েছে নভেম্বর মাস। হেমন্তের বাতাসে এখন থেকেই টের পাওয়া যাচ্ছে হিমেল আমেজ। এবার হাওয়া অফিসও জানিয়ে দিল, রাজ্যে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নীচে। আগামীকাল থেকেই রাজ্যে পড়ছে জাঁকিয়ে শীত। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একধাক্কায় অনেকটাই তাপমাত্রা নেমে যাবে। দুদিন পর উত্তরবঙ্গের জেলাগুলোতেও কমবে তাপমাত্রা।

ধীরে ধীরে এই সপ্তাহের শেষেই রাতের দিকে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এর নীচে নেমে যাবে। তাই সকাল থেকে সন্ধ্যা বাতাসে থাকবে শীতের আমেজ কিন্তু জলীয়বাষ্প থাকার কারণে দুপুরের দিকে শীত অনুভূত হবে না, তখন হালকা গরম লাগতে পারে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল থেকেই কলকাতাতেও তাপমাত্রা নাববে এবং সকাল থেকে সন্ধ্যা হালকা শীতের আমেজ অনুভূতি করতে পারবেন কলকাতা বাসীরা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলোতে যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলো যেমন মণিপুর, মেঘালয়,মিজোরাম, ত্রিপুরা, আসাম বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব মৌসুমি বায়ু এখনো দক্ষিণ ভারতে সক্রিয় রয়েছে।এর প্রভাবে আগামী কয়েকদিন কেরালা, কর্ণাটক, অন্ধপ্রদেশ, তামিলনাড়ু পন্ডিচেরি এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

RELATED Articles