মালদা সীমান্ত দিয়ে ট্রলার ভর্তি অস্ত্র ভারতে পাচার রুখলো বিএসএফ।

বাংলাদেশ থেকে মালদা সীমান্ত হয়ে একটি অস্ত্র বোঝাই ট্রলার মালদা সীমান্ত পেরিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল ভারতে৷ আঁচ করতে পেরে তড়িঘড়ি জঙ্গিদের সেই চেষ্টা ব্যর্থ করেন বিএসএফ জওয়ানরা৷

 

ঘটনাটি ঘটেছ রবিবার। গতকাল বৈষ্ণবনগরের থানা এলাকার শোভাপুরের নিকট গঙ্গা পার করে একটি সন্দেহভাজন ট্রলার প্রবেশের চেষ্টা করে ভারতে। বিএসএফ জওয়ানরা তা দেখতে পেয়েই রুখে দাঁড়ান। শুরু হয় গুলি। গুলির মুখে পরে পিছু হটতে বাধ্য হয় সেই ট্রলারটি।

বিএসএফ দের অনুমান এটি জেএমবি জঙ্গিদের কাজ৷ তারাই এদেশে অস্ত্র ঢোকাবার চেষ্টা করছিল। ট্রলারটিতে অস্ত্র ছাড়াও ছিল বেশ কয়েকজন জঙ্গি। এদের মধ্যে একজন জঙ্গির পায়ে জওয়ানদের গুলিও লাগে। এরপর ট্রলারটি পিছু হটে গেলে সেই ট্রলারটিকে আর আটক করতে পারেননি বিএসএফ জওয়ানরা। আপাতত মালদা সীমান্তে জারি রয়েছে রেড অ্যালার্ট৷

আরও অন্যান্য খবর