ফের অশান্ত হয়ে উঠছে কাশ্মীর উপত্যকা। বারে বারে চলছে সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘন৷ এবারে ভারত – পাক সীমান্তে কাশ্মীরের কুপওয়ারা জেলার জুমগন্ধে হলো IED বিস্ফোরণ।
এই বিস্ফোরণে আশঙ্কাজনক অবস্থায় এক ভারতীয় সেনাকে ভর্তি করা হয়েছে দ্রুগমুলার সেনা হাসপাতালে৷ এই কান্ডটি পাক রেঞ্জার্সদেরই কাজ বলে মনে করছেন ভারতীয় সেনা। কারণ কিছুদিন আগেই পাকিস্তান দাবী করে যে তাদের দিকেও IED বিস্ফোরণে ৫ জন পাক রেঞ্জার্স শহিদ হয়েছেন৷ ঘটনায় পাকিস্তান আঙুল তোলে ভারতের দিকেই৷
তাই এই ঘটনাটিতে পাকের দিকেই আঙুল তুলছে ভারতীয় সেনা। অপরদিকে পাক রেঞ্জার্সদের গোলাগুলিতে জখম হয়েছেন রাজৌরির নৌশেরায় একজন সাধারণ মানুষ। এখনও অবধি প্রায় হাজার বারেরও বেশি সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘন করা হয়েছে পাকের তরফে।